এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আব্দুল জব্বার (২৭) নামের এক গ্রাম পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) সকালে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের নাওপাড়া গ্রামে নিজ বসতঘর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল জব্বার ওই গ্রামের জলিল চৌকিদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই আব্দুল জব্বারের সঙ্গে তার স্ত্রীর বিভিন্ন বিষয় নিয়ে দাম্পত্য কলহ চলছিল। দীর্ঘ সময় বাবার বাড়িতে অবস্থান করার পর পবিত্র ঈদুল ফিতরের পর তার স্ত্রী স্বামীর বাড়িতে ফিরে আসেন। তবে তাতেও কলহ মেটেনি; বরং প্রায়ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত।
শনিবার সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে দেখতে পান, ঘরের সিলিং ফ্যানের সাথে স্ত্রীর ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় আব্দুল জব্বার ঝুলে আছেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল মিঞা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে বিষয়টি পারিবারিক কলহের জেরে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।