এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে জানালার গ্রিল কেটে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়কের বাড়ীতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মূল্যবান কাগজপত্রসহ বিভিন্ন আসবাবপত্র নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
সোমবার দিবাগত রাতের যেকোন সময় উপজেলার শ্রীনগর ইউনিয়নের আরধীপাড় এলাকায় এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী ফয়সাল আহাম্মেদ রনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক। এ ঘটনায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ দাযের করেছেন।
স্থানীয় সূত্র জানায়, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়সাল আহাম্মেদ রনি ব্যবসায়ীক কারনে স্ব-পরিবারে ঢাকায় বসবাস করেন। মাঝে মধ্যে গ্রামে বাড়িতে এসেও বসবাস করেন। সোমবার দিবাগত রাতে স্বেচ্ছাসেবক নেতা বাড়ীতে না থাকার সুযোগে বাড়ী ফাঁকা পেয়ে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে।
অভিযোগ অনুযায়ী, চোরেরা আটটি পানির কল, কয়েকটি বাটি, মুল্যমান মকাগজপত্র এবং অন্যান্য সামগ্রী নিয়ে যায়। যাওয়ার আগে ঘরের আসবাবপত্র তছনছ করে এলোমেলো করে রেখে যায়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ জুয়েল মিঞা বলেন, এই ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
জুলাই ১৪, ২০২৬
মার্চ ২৮, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ক্রিকেট | ২২ আগস্ট, ২০২৬
জাতীয় | ২২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ২২ আগস্ট, ২০২৬
গাজীপুর | ২২ আগস্ট, ২০২৬
যুক্তরাষ্ট্র | ২২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।