এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামে গলায় ফাঁস দিয়ে মনি বেগম (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত মনি বেগম কালাই সরদারের চর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাবুল বেপারীর মেয়ে। তিনি একই উপজেলার এনায়েতনগর ইউনিয়নের সস্থাল (ফাঁসিয়াতলা) গ্রামের আল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বাবার বাড়িতে নিজ কক্ষে প্রবেশ করেন মনি বেগম। দীর্ঘ সময় দরজা-জানালা বন্ধ থাকায় প্রতিবেশী মলিনা বেগম তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে তিনি মনি বেগমকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেওয়া হয়।
নিহতের বাবা হাবুল বেপারী জানান, মঙ্গলবার দুপুরে তিনি, তার মেয়ে এবং জামাতা একসঙ্গে খাবার খান। এরপর তিনি ভ্যান চালানোর কাজে বেরিয়ে যান। পরে বাড়িতে ফিরে মেয়ের মৃত্যুর খবর পান। তিনি জানান, তার ধারণা, তিনি বাড়ি থেকে বের হওয়ার পর কোনো পারিবারিক বিষয় নিয়ে মনি বেগম ও তার স্বামীর মধ্যে কথাকাটাকাটি হয়ে থাকতে পারে। তবে ঘটনার সময় জামাতাকে বাড়িতে পাওয়া যায়নি।
খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সেপ্টেম্বর ২৭, ২০২৬
আগস্ট ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।