এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের সিরাজদিখানে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ সিরাজদিখান থানা শাখার উদ্যোগে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবীতে আলেম ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৯ মে ২০২৬) দিনব্যাপী উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজার সিকদার মার্কেট প্রাঙ্গনে এ গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারীরা তাদের বক্তব্যে বলেন, বিষয়টি দীর্ঘদিন ধরে জনমনে আলোচিত হয়ে আসছে এবং এ বিষয়ে রাষ্ট্রের সুস্পষ্ট অবস্থান প্রয়োজন বলে তারা মনে করেন। গণস্বাক্ষরের মাধ্যমে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের দাবী আনুষ্ঠানিকভাবে উপস্থাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।
এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবায়দুল্লাহ্ কাসেমী ।
আরো উপস্থিত ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমাদ ইসহাকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসান, সিরাজদিখান থানা শাখার সভাপতি মুফতী আব্দুল গাফফার, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল কাদির, সহ-সভাপতি হাজী কামাল, জনাব মনিরুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক মুফতি আবু শাহাদাত খান, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী সুলাইমান হাবীব, সাংগঠনিক সম্পাদক মুফতী মাহমুদ জহির কাসেমী, রশুনিয়া ইউনিয়ন মাওলানা আব্দুল আহাদ, চিত্রকোট ইউনিয়ন সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, শেখরনগর ইউনিয়ন সাধারণ সম্পাদক জনাব আবু বকর রানা, কেয়াইন ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসরূর, বালুচর ইউনিয়নের সভাপতি মুফতী সারওয়ার আলম, বয়রাগাদি ইউনিয়নের সভাপতি মাওলানা ত্বহা, মধ্যপাড়া ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল কাদির, সাধারণ সম্পাদক হাফেজ আবুল কালাম, জৈনসার ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা আমির হোসেন, কোলা ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, সিরাজদিখান বাজার মসজিদের ইমাম মাওলানা নোমান আল হানাফী কেন্দ্রীয় দাঈ মাওলানা আবু ইউসুফ সহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
ফেব্রু ৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।