এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতি। বুধবার (৬ মে) জাতীয় সংসদ ভবনের স্পিকারের কার্যালয়ে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) নবনির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুমকে শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের তৃতীয় তফসিল এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ৫ নম্বর ধারা অনুযায়ী পরিচালিত হয়। শপথ পাঠ শেষে নুসরাত তাবাসসুম জ্যোতি সংসদীয় শপথ বইয়ে স্বাক্ষর করেন, যা সংসদ সদস্য হিসেবে তার দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক চূড়ান্ত ধাপ।
উক্ত অনুষ্ঠানে সংসদের ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে উপস্থিত সকলে নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানান।
এপ্রিল ২, ২০২৬
ডিসেম্বর ১০, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।