থানচিতে হাম-রুবেলা টিকা কার্যক্রম পরিদর্শন করেছেন সিভিল সার্জন
বান্দরবানে থানচি উপজেলা সদরে থানচি হেডম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং থানচি সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীকে হাম-রুবেলা (MR) টিকা প্রদান এবং এর কার্যক্রমের উপর পরিদর্শন করলেন বান্দরবানের সিভিল সার্জন ডা: মো: শাহিন হোসাইন চৌধুরী। টিকাদান কার্যক্রমে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং স্বাস্থ্য বিভাগের কর্মীরা অংশ নেন। স্বাস্থ্যকর্মীরা শিশুদের সারিবদ্ধভাবে টিকা প্রদান করেন এবং অভিভাবকদের টিকার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করেন।
তিনি বুধবার ০৬ মে সকাল ১১ টা প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনের অনুষ্ঠিত হাম রুবেলা টিকাদান কার্যক্রম পরিদর্শণ করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা এর আয়োজন করেন।
বান্দরবান জেলার সিভিল সার্জন ডা: মো: শাহিন হোসাইন চৌধুরী, পরিদর্শনের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা: মো: ওয়াহিদুজ্জামান মুরাদ,
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম অফিসার ডা: আবু নোমান বিন আজাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,র আবাসিক চিকিৎসক এমওডিসি ডা: নাঈম বীন শাহজাহান, স্বাস্থ্য পরিদর্শক ওম প্রকাশ সেন, প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মেমাউ মারমা,
পরিসংখ্যানবিদ পংকজ বড়ুয়া, সহকারী স্বাস্থ্য পরিদর্শক,
উনুচিং মারমা, স্যানিটারী ইন্সপেক্টর জ্যোতি প্রিয় চাকমা, জনাব জনি ত্রিপুরা, জনাব রিমংউ মার্মা, স্বাস্থ্য সহকারী মেসাইনু মারমা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক চশৈউ মারমা প্রমূখ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সিভিল সার্জন ডা: মো: শাহিন হোসাইন চৌধুরী বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ। সময়মতো টিকা দিলে শিশুদের এই দুই রোগের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখা সম্ভব। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রত্যন্ত এলাকায় গিয়ে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাতে একটি শিশুও টিকার বাইরে না থাকে।
তিনি আরও বলেন, “অভিভাবকদের উচিত শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচিতে অংশ নেওয়া এবং স্বাস্থ্য বিভাগের সাথে সহযোগিতা করার কথা বলেন তিনি।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা: মো: ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, হাম-রুবেলা নির্মূলে এই বিশেষ টিকাদান কর্মসূচি ধারাবাহিকভাবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালিত হবে। এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে এবং রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাবে।
What's Your Reaction?
অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ