এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা উপজেলায় এক গৃহবধূর ঘরে অনধিকার প্রবেশের ঘটনায় এক যুবককে আটক করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হরিনা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, হরিনা গ্রামের বাসিন্দা আরতি রানী (৫৫), স্বামী মৃত অন্ত মালো, এক সন্তানের জননী। অভিযোগ রয়েছে, মুকসুদপুর উপজেলার সানাইল্যা বকশা গ্রামের বাসিন্দা বিনয় মালো (৪০), পিতা অধির মালো, তিন সন্তানের জনক, সন্ধ্যার দিকে আরতি রানীর ঘরে প্রবেশ করেন।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে ঘরের ভেতরেই আটক করে রাখেন। পরে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আটক বিনয় মালো জানান, তার এক বন্ধু তারুক মালোর মাধ্যমে তিনি আরতি রানীর মোবাইল নম্বর পান। মোবাইলে কথা বলার সূত্র ধরে তিনি ওই বাড়িতে যান। তিনি দাবি করেন, “আমি তাকে দিদি বলে ডেকেছি, সেই সূত্রে দেখা করতে গিয়েছিলাম।”
অন্যদিকে আরতি রানী বলেন, “আমি তাকে ভালোভাবে চিনি না। মোবাইলে যোগাযোগ হয়েছে ঠিকই, তবে সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমি পূজা মণ্ডপে সন্ধ্যা দিতে গেলে সে সুযোগে আমার ঘরে ঢুকে পড়ে।”
এ ঘটনায় আরতি রানীর পরিবারের সদস্যরা জানান।
বিষয়টি বিনয় মালোর পরিবারের লোকজনকে জানানো হয়েছে। তারা এলে পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করা হবে, অন্যথায় পুলিশে সোপর্দ করা হবে।
স্থানীয়রা জানান, অপরিচিত ব্যক্তিদের সঙ্গে মোবাইল ফোনে সম্পর্ক গড়ে তোলার ফলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বাড়ছে। তারা এ ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মে ২২, ২০২৬
নভেম্বর ২৩, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৫ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ২৫ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ২৫ জুলাই, ২০২৬
ভারত | ২৫ জুলাই, ২০২৬
নেত্রকোনা | ২৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।