এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ‘মহান মে দিবস’ এবং ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা করা হয়। এবং পরে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
শুক্রবার সকাল ১০ টায় সদরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন।
সভায় বক্তারা শ্রমিকের অধিকার রক্ষা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন শাহ সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু এবং সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম কবির মোল্লা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা বেগম।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সরকারি বেসরকার দপ্তরের কর্মকর্তা কর্মচারী, গণমাধ্যমকর্মী, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, জামায়াত এবং গণ অধিকার পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সদরপুর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে শ্রমিক ও রাজনৈতিক কর্মীরা শ্রমিকের অধিকার আদায়ের স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
সভায় বক্তারা বলেন, "সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত"—এই স্লোগানকে সামনে রেখে আমাদের আগামী দিনের স্মার্ট ও নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে হবে। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক নিশ্চিত করা এবং তাদের পেশাগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের পাশাপাশি আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
নভেম্বর ৩, ২০২৪
ফেব্রু ১৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।