এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মাটিভাঙ্গা তদন্ত কেন্দ্রের সামনে স্থাপিত পুলিশ চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন ময়মনসিংহ জেলার ধৌবাউড়া থানার গামারীতলা গ্রামের মোঃ রইছ উদ্দিন মন্ডলের ছেলে মোঃ আরিফ উদ্দিন মন্ডল (৩০)। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনা এবং নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় মাটিভাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক এস.এম. আলমগীর কবীরের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) এস.এম. সালেহীনের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।
এ সময় সন্দেহভাজন হিসেবে আরিফ উদ্দিন মন্ডলকে থামিয়ে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই এস.এম. সালেহীন বলেন,“গোপন সংবাদের ভিত্তিতে আমরা চেকপোস্টে সতর্ক অবস্থানে ছিলাম। সন্দেহজনক চলাফেরার কারণে তাকে থামিয়ে তল্লাশি করা হলে ইয়াবা উদ্ধার করা হয়। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান আরও জোরদার করা হবে।”
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম বলেন,"মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। থানার প্রতিটি এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নাজিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
জুন ১৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৩ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৩ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।