এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, বিভিন্ন কায়দায় যারা ক্ষমতায় আসতে চেয়েছিল, তারা ক্ষমতায় না আসতে পেরে এখন রাস্তায় পাগলামি করছে, ঠিক সংসদেও কিছু পাগলদের দেখা যায়। মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের ভাদুড়ি গ্রামের ‘ভাদুড়ি বড়খাল’ খনন কর্মসূচির উদ্ধোধন শেষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খোকন তালুকদার বলেন, সবাই যুদ্ধ করে নতুন স্বাধীনতা ও গণতন্ত্র পেয়েছি। তাই উন্নয়নের ক্ষেত্রেও মানুষের কাছে যেতে হবে। দেশের জনগণকে ভালবাসলে তারাও আপনাদের ভালবাসবে। অন্যাথায় মিথ্যার আশ্রয় নিয়ে কখনই ক্ষমতায় আসার সুযোগ হবে না। যারা মিথ্যার উপর ভিত্তি করে রাজনীতি করে, কোরআন হাদিসকে অবমাননা করে ক্ষমতায় আসতে চেয়েছিল, সৃষ্টিকর্তা তাদের ধ্বংস করার জন্য প্রস্তুত আছেন।
কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনআরো বলেন, একটি কথাই সেইদল মুসলিম হিসেবে মানুষের মন থেকে উঠে গেছে। সেটি হল জান্নাতের টিকিট। কর্মের ফল সৃষ্টিকর্তা নির্ধারণ করবেন। এই ফল কোন মানুষের হাতে নেই। যারা মিথ্যা স্বপ্ন ও মিথ্যা লোভ দেখিয়ে ক্ষমতায় যেতে চায়, তাদের পরিনতিও ভাল হবে না।
দুর্যোগ ব্যবস্থপনা অধিদফতরের অর্থায়নে খাল খনন কর্মসূচির অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি, বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সদ্য বহিস্কৃত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম সরদারসহ অনেকেই।
এপ্রিল ২০, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৩ জুন, ২০২৬
ফরিদপুর | ৩ জুন, ২০২৬
ফরিদপুর | ৩ জুন, ২০২৬
ফরিদপুর | ৩ জুন, ২০২৬
বরিশাল | ৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।