এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের নওপাড়া গ্রামে সংখ্যালঘু এক পরিবারের সদস্যের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে ওই গ্রামের সংখ্যালঘু অমরেন্দ্র কুমার ঘোষ পলান(৭৫) এর উপর সংঘবদ্ধ হামলা চালায় প্রতিপক্ষরা। এ ঘটনায় সকালেই তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বয়োবৃদ্ধ ওই সদস্যকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অমরেন্দ্র কুমার জানান,সকালে আমার বাড়ির নিকট নির্মল ঠাকুরের দোকানে বসেছিলাম। আমার নিকট প্রতিবেশী বাবুল মিয়া,মিনহাজ মিয়া,হাসান মিয়া সহ ৬/৭ জন সংঘবদ্ধ হয়ে পূর্ব শত্রুতার জের ধরে আমার উপর হামলা চালায়। আমার হাত,পা সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতে রক্তাক্ত জখম করে। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি বলে যে,দেবোত্তর সম্পত্তি নিতে চাস।এখন বিএনপির আমল। এখন কি তোর পুলিশ আছে? কার কাছে যাবি? হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অমরেন্দ্র কুমার কান্নাজড়িত কন্ঠে বলেন, সংঘবদ্ধভাবে তারা আমাকে হামলার পর মুমূর্ষু অবস্থায় ফেলে যায়। তারা বলে,এখন আমাদের বিজয়। তোদের বাড়িছাড়া করবো। এদিকে হামলার সময় স্থানীয় রাজ্জাক ফকির সহ গন্যমান্য ব্যাক্তিরা ঠেকালেও তাদের কোন কথাই কর্নপাত করেনি।
সংখ্যালঘু পরিবারের সদস্যরা অবিলম্বে দোষীদের শাস্তি দাবী করেন।
ডিসেম্বর ৭, ২০২৪
অক্টোবর ১৯, ২০২৪
জুলাই ২৯, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।