এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক ট্যাঙ্কার লক্ষ্য করে গানবোট থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ব্রিটিশ সমুদ্রবিষয়ক সংস্থা ‘ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস’ (ইউকেএমটিও) এই হামলার খবর নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইউকেএমটিও-এর পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার শিকার ট্যাঙ্কারটি হরমুজ প্রণালি অতিক্রম করার সময় দুটি গানবোট সেটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রাথমিক পর্যবেক্ষণে সংস্থাটি জানিয়েছে, ওই গানবোটগুলো ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে।
ট্যাঙ্কারের ক্যাপ্টেনের বরাত দিয়ে ইউকেএমটিও তাদের পরামর্শমূলক নোটে উল্লেখ করেছে, গানবোটগুলো কোনো ধরনের রেডিও বার্তা কিংবা পূর্ব সতর্কতা ছাড়াই হঠাৎ করেই জাহাজটি লক্ষ্য করে সরাসরি গুলি চালাতে শুরু করে। কোনো উসকানি ছাড়াই এ ধরনের আকস্মিক হামলায় জাহাজের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে স্বস্তির বিষয় হলো, গুলিবর্ষণের এই ঘটনায় জাহাজ কিংবা এর ক্রু সদস্যদের কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে জাহাজটি এবং এর সব নাবিক নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি ও এর আশপাশের এলাকায় বাণিজ্যিক জাহাজে এ ধরনের হামলার ঘটনা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। এই রুটটি বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ হওয়ায় জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। তবে এই হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এপ্রিল ২৭, ২০২৬
এপ্রিল ১৭, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৩ জুন, ২০২৬
ফরিদপুর | ৩ জুন, ২০২৬
ফরিদপুর | ৩ জুন, ২০২৬
ফরিদপুর | ৩ জুন, ২০২৬
বরিশাল | ৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।