এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার সেরাল গ্রামের মৃত দুলাল মল্লিকের ছেলে রুমিচ মল্লিক (৩০) এবং শিহিপাশা গ্রামের শামচুল আলমের ছেলে আব্দুর রহমান (২৫)।
থানা সূত্রে জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, গৈলা ইউনিয়নের সেরাল গ্রামে রুমিচ মল্লিকের বাড়িতে মাদক বেচাকেনা চলছে। খবর পেয়ে আগৈলঝাড়া থানার এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সেখানে ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযানকালে রুমিচের ঘর থেকে ১০০ পিস ইয়াবাসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে এসআই আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত দুই আসামিকে মঙ্গলবার (আজ) সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানানো হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।