এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় পূর্ব বিরোধের জের ধরে এক ইউপি সদস্যের নেতৃত্বে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে পিতা ও পুত্রসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই হামলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে উপজেলার বাগধা ইউনিয়নের নতুন কালীবাড়ী বাজারের ‘বাদশা আকন ট্রেডার্স’-এর সামনে এই হামলার ঘটনা ঘটে। পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় ইউপি সদস্য প্রদীপ রায়ের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উপেন পান্ডে (৫৫) ও তার ছেলে মানিক পান্ডের (৩৫) ওপর হামলা চালায়। হামলাকারীরা তাদের কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় তাদের বাঁচাতে মন্টু রায় (৩৬) নামের একজনসহ আরও দুজন এগিয়ে এলে প্রদীপ রায় ও তার লোকজন তাদেরও পিটিয়ে জখম করে।
পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় পিতা-পুত্রসহ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় সোমবার রাতেই আহত উপেন পান্ডের মেয়ে মুক্ত পান্ডে বাদী হয়ে ইউপি সদস্য প্রদীপ রায়কে প্রধান আসামি করে আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য প্রদীপ রায় সাংবাদিকদের জানান, "প্রতিপক্ষের লোকজনই উল্টো আমার ওপর হামলা করে আমাকে গুরুতর আহত করেছে। এ সময় তারা আমার কাছে থাকা নগদ টাকাও ছিনতাই করে নিয়ে গেছে।"
এ বিষয়ে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর মল্লিক জানান, মারামারির এই ঘটনায় উভয় পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে মামলা দায়েরসহ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২৩ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ২৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২২ আগস্ট, ২০২৬
মাগুরা | ২২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।