এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের ভান্ডারিয়ায় ৪৮ পিস ইয়াবাসহ ০২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ।
বুধবার (০৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শামীম হাওলাদার (৪৮),ও মো.আল-আমিন হাওলাদার (৩১)কে ৪৮ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শামীম হাওলাদার ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিণপালা গ্রামের মৃত মহব্বত আলীর পুত্র ও আল-আমিন হাওলাদার একই গ্রামের কবির হাওলাদারের পুত্র ও এলাকার চিহ্নিত মাদক কারবারি বলে ভান্ডারিয়া থানা পুলিশ নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে জেলা পুলিশ সুপার মোঃ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)মো. জিয়াউর রহমানের তদারকিতে ভান্ডারিয়া থানা অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসানের নেতৃত্বে ভান্ডারিয়ার হরিণপালা এলাকা থেকে উক্ত ০২ মাদক কারবারিকে হাতেনাতে ৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অত্র থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
ভান্ডারিয়া থানা অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন,গ্রেফতারকৃত ০২ মাদক কারবারির নামে অত্র থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন ও আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরনের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পিরোজপুর জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডিসেম্বর ১১, ২০২৫
অক্টোবর ১৬, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৮ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৮ অক্টোবর, ২০২৬
বলিউড | ৮ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।