এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলা সদরে বাজার প্রবেশমুখে ফরমালিনমুক্ত কৃষিপণ্য বাজারজাতকরণের লক্ষ্যে জৈব কর্ণার (Organic Corner – Safe Food Zone) স্থাপিত হলো এবং শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ৩১ মার্চ দুপুরে জৈব বাজার কর্ণারটি উদ্বোধন করা হয়। এ মিনি কর্ণারের মালিক ক্ষুদ্র উদ্যোক্তা সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মরহুম রহমত আলী পাড়া বাসিন্দা
কামরুল ইসলামকে পাহাড়ে জুমের উৎপাদিত ফরমালিন মুক্ত বিনি চাল-২ প্রকার,চীনা বাদাম,হলুদ,শুকনা বড়ই,মালামাল রাখার জন্য র্যাক,ডিজিটাল ওয়েইট, স্কেল,
মূল্য তালিশ বোর্ড, একটি সাইনবোর্ড বিনা মূল্যে বিতরণ করা হয়।
ক্ষুদ্র এ উদ্যোক্তা কামরুল ইসলাম জানান , আমি কারিতাস পি এই পি প্রকল্প-৩ এর সদস্য অন্তর্ভূক্ত জৈব বাজার কর্ণারে শুধুমাত্র জৈব/নিরাপদ খাদ্যপণ্য বিক্রয় ও অন্য কোন পণ্য বিক্রয় করা হবে না। পণ্য বিক্রয়ের ক্ষেত্রে কৃষক/উদ্যোক্তাকে নিম্নলিখিত বিষয়গুলো নিশ্চিত করতে হবে।
জৈব পণ্য উৎপাদন ও সরবরাহের জন্য কৃষক/উদ্যোক্তার নিজস্ব চাষ/উৎপাদন, পণ্যগুলো রাসায়নিক সার, কীটনাশক, হরমোন, রং, ফ্রেশ ও মাটির উন্নতকরণ উপাদান ছাড়া উৎপাদিত। ক্রমন্বয়ে জৈব পণ্য বিক্রয়ের সময় “Organic Corner – Safe Food Zone” লেখা সাইনবোর্ড প্রদর্শন।
বিক্রয়ের সময় পণ্যের উৎপাদন স্থান, কৃষকের নাম, মোবাইল নম্বর উল্লেখ করা হবে।
স্বেচ্ছাসেবী সংগঠন কারিতাস বাংলাদেশ–এর চট্টগ্রাম অঞ্চলের পি.ই.পি–৩ প্রকল্পের কর্মকর্তারা সর্বাক্ষনিক তদারকি করবেন।
জৈব বাজার কর্ণার শুভ উদ্বোধনী সময় উপজেলা কৃষি বিভাগের উপ- সহকারী কৃষি কর্মকর্তা মংচপ্রু মারমা,প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা,কারিতাস বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের পি.এই.পি–৩ প্রকল্পের বান্দরবান জেলার জুনিয়র প্রোগ্রাম অফিসার উসিংনু মারমা,থানচি উপজেলা
মাঠ কর্মকর্তা ক্লেমেন্ট লিংকন গোমেজ, উপজেলা মাঠ সহায়ক সাইন থোয়াই গ্য চাক প্রমূখ উপস্থিত ছিলেন।
কর্মকর্তারা জানান, এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় কৃষকদের উৎপাদিত নিরাপদ খাদ্যপণ্যের বাজার সম্প্রসারণের পাশাপাশি ভোক্তাদের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
জুলাই ৪, ২০২৬
জুলাই ১৬, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।