এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা উপজেলায় সরকারি হালটের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় সত্তার মাতুব্বরের বিরুদ্ধে। তিনি উপজেলার আটঘর ইউনিয়নের সম্মানসেন গ্রামের মৃত বছিরদ্দিন মাতুব্বরের ছেলে।
মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, ওই হালটের ওপর পাশাপাশি দুটি দোকান রয়েছে। এর মধ্যে একটি পুরাতন টিনশেড দোকান এবং অপরটি নতুন করে ইটের গাঁথুনির মাধ্যমে নির্মাণাধীন। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ব্যবহৃত এই হালটটি গ্রামবাসীর চলাচল ও গবাদিপশু আনা-নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ছিল।
স্থানীয় ষাটোর্ধ্ব জয়নুল আবেদিন বলেন, এই হালট দিয়ে আগে আমরা গরু-ছাগল নিয়ে মাঠে যেতাম। এখন হালটটি অনেকটাই সরু হয়ে গেছে। চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে।
অভিযোগ রয়েছে, সরকারি জায়গা হওয়া সত্ত্বেও প্রভাব খাটিয়ে ধীরে ধীরে দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এতে করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে অভিযুক্ত সত্তার মাতুব্বরের স্ত্রী জানান, এটা আমাদেরই জায়গা। আমরা মেপেই ঘর উত্তোলন করছি।
পল্লী চিকিৎসক শাহিদসহ স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন, সরকারি জায়গা দখলমুক্ত করে হালটটি আগের অবস্থায় ফিরিয়ে আনা জরুরি।
ইউপি সদস্য আক্কাস মাতুব্বর বলেন, অনেক আগে আমিন দিয়ে সরকারি হালট মাপজোক করা হয়ে ছিলো সরকারি হালট আলাদা করে রাখা হয়েছিলো, স্থানীয় সুত্রে যানতে পারলাম সরকারী হালটের যায়গা দখল করে পাকা ঘর নির্মাণ করতেছে এটা বৈআইনি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মামুন সরকার বলেন, অভিযোগ পেয়েছি কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, হালটটি সার্ভেয়ার দিয়ে পরিমাপ করা হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফুটবল | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ২১ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২১ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।