এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ইসলামিক সংগঠন হিলফুল ফুজুল এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার বিভিন্ন মসজিদের ইমামদের মাঝে ঈদ উপহার হিসেবে উন্নত মানের জুব্বা পাঞ্জাবি তৈরির কাপড় বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে উপজেলার ধলাইরচর চৌরাস্তায় আয়োজিত এক সংক্ষিপ্ত কিন্তু আন্তরিক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার বিভিন্ন মসজিদের ইমামদের হাতে ঈদ উপহার হিসেবে জুব্বা পাঞ্জাবির কাপড় তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ধলাইরচর হিলফুল ফুজুল সংগঠনের সভাপতি ও বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মুফতি রাকীবুল হাসান রাকীব বলেন,মসজিদের ইমামরা আমাদের সমাজের নৈতিক ও আধ্যাত্মিক পথপ্রদর্শক। তাঁরা মানুষকে ধর্মীয় শিক্ষা দেন এবং সমাজকে সৎপথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের সম্মান জানাতে এবং পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমরা সামান্য এই উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় বক্তব্য রাখেন তরুণ সমাজসেবক মাওলানা মারুফ শেখ। তিনি বলেন,রমজান মাস আমাদের ত্যাগ, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের ধর্মীয় নেতৃবৃন্দকে সম্মান জানানো এবং তাঁদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। হিলফুল ফুজুল সংগঠন সবসময় মানবিক ও কল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা আবু মুসাসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা। এ সময় উপস্থিত ইমামগণ সংগঠনের এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
স্থানীয়দের মতে, পবিত্র রমজান মাসে ইমামদের সম্মান জানিয়ে এ ধরনের উদ্যোগ সমাজে ভ্রাতৃত্ব, সম্মানবোধ ও পারস্পরিক সহমর্মিতা আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ৫ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।