এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নে ৩০ জানুয়ারি শুক্রবার বিকেল ৪ টায় সিংগারবিল ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠান সিংগারবিল ইউনিয়ন ৭ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ লাল মিয়ার নেতৃত্বে, সিংগারবিল ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন এর সঞ্চালনায় সভাপতিতৃে ছিলেন, সিংগারবিল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ ইসমাইল মিয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সহধর্মিণী, সৈয়দা মাহফুজ আক্তার।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ জমির হোসেন দস্তগীর, সিংগারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেহান উদ্দিন ভুইঁয়া, সিংগারবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সজল মিয়া,সিংগারবিল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইখতিয়ার উদ্দিন ইকতার,বিজয়নগর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ আবুল কাশেম, বিজয়নগর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মোঃ রুস্তম আলী, বিজয়নগর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মোঃ জুয়েল মিয়া,বিজয়নগর উপজেলা বিএনপির সাবেক সদস্য হাজী মোহাম্মদ কামাল হোসেন, সিংগারবিল ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ আসিদ মিয়া ৯ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ সেলিম মিয়া, ৮ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ আলম মিয়া,
এসময় উপস্থিত বক্তারা বলেন তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এই স্লোগানে উক্ত অনুষ্ঠানে বক্তব্য শুরু হয়ে আগামী ১২ ই ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীক বিজয় করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর বিজয়নগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সভাপতি, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, তিতাস পাড়ের অহংকার, মাটি ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল কে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
ভোটারদের উদ্দেশ্যে বক্তারা আরো বলেন, আগামী ১২ ই ফেব্রুয়ারি ভোর সকালে, আপনারা নিজের ঘরে নাস্তা না করে আগে ভোটকেন্দ্রে গিয়ে আপনার মূল্যবান ভোট ধানের শীষ প্রতীকে দিয়ে আমাদের ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল কে বিজয় করে ঘরে ফিরে তারপরে আমরা একসাথে বসে সবাই মিলে নাস্তা খাব।
ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এর সহধর্মনি বলেন, আমি এখানে এসে আপনাদের উপস্থিতি দেখে আমি মন মুগ্ধ হলাম, আমি খুবই আনন্দিত এবং এর চেয়ে বেশি আনন্দিত হব আপনারা যখন আগামী ১২ ই ফেব্রুয়ারি আপনাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে যখন বাড়িতে ফিরবেন, তখন আমি এর চেয়ে বেশি আনন্দিত হব, তিনি আরো বলেন আপনাদের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে আগামী ১২ ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্র গিয়ে ভোট দিবেন তো,এ সময় ভোঠাদের উপস্থিতিতে এক স্লোগানে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এর সহধর্মিনীকে জানান, ইনশাআল্লাহ আমরা আগামী ১২ই ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয় যুক্ত করবে আশা দিয়েছেন ভোটার উপস্থিতি সকল ভোটার গণ।
উক্ত অনুষ্ঠানে সিংগারবিল ইউনিয়নের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা দলের স্বার্থে আগামী নির্বাচনে কিভাবে জয়লাভ করা যায়, সেই বিষয়ে পরামর্শ দেন, শ্রমিক দলের নেতৃবৃন্দকে,
সিনিয়র নেতৃবৃন্দরা আরো জানান, এবার নির্বাচন কঠিন হবে, ঘরে বসে থাকার সময় নেই, তাই মাঠে ময়দানে প্রতিটি বাড়ি বাড়ি ভোটারদের কাছে গিয়ে প্রতিটি মানুষকে বুঝাইতে হবে, যেন আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে, তিতাস পাড়ার অহংকার ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল কে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করতে হবে।
এবং অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রমিক দলের নতুন সদস্যদের কে ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন সিংগারবিল ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দরা।
মার্চ ২৯, ২০২৫
অক্টোবর ২২, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
কুমিল্লা | ১৯ জুন, ২০২৬
ফরিদপুর | ১৯ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৯ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।