রুমিন ফারহানার পক্ষে নির্বাচন, সরাইলে ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত

জায়শা জাহান মিমি, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়াঃ
২৯ জানুয়ারি, ২০২৬ ১০:৫৯ পিএম
শেয়ার করুন:
রুমিন ফারহানার পক্ষে নির্বাচন, সরাইলে ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২-(সরাইল-আশুগঞ্জ বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে বিএনপির বহিস্কৃত নেত্রী ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার রুমিন ফারহানার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। 

বুধবার রাতে সরাইল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ.বি.এম সালাউদ্দিন বিপ্লব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর ও জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এবং সরাইল উপজেলা বিএনপির অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর নির্দেশক্রমে সরাইল উপজেলার অধীনস্ত শাহাজাদাপুর ইউনিয়ন বিএনপির কমিটির পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত ঘোষনা করা হইলো।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট থেকে জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে মনোনয়ন দেয়া হয়েছে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ইতিমধ্যে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়েছে। তারপক্ষে নির্বাচন শুরুর পর থেকে শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির অধিকাংশ নেতা প্রচারণায় যুক্ত আছেন। দলের বিরুদ্ধে গিয়ে কাজ করায় শাহাজাদাপুর ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সহ-সভাপতি ও সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর বলেন, ‘ওই কমিটির অধিকাংশ সদস্য দলীয় শৃঙ্খলা অনুযায়ী কাজ করছিলেন না। এ কারণে সবার সতর্কতা নিশ্চিত করতে ওই কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।