এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের মনকশাই এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার (৭ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কসবা থানার ওসি রাজু আহমেদ।
নিহতরা হলেন- চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার পারভেজ (২৫), একই এলাকার বাপ্পি (২৬)।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মহাসড়কে চারলেন সড়ক নির্মাণ কাজের জন্য সকাল থেকে সড়কের দুইপাশে গাছ কাটার কাজ চলছে। দুপুরে কিছু গাছ ক্রেন দিয়ে ট্রাকে উঠানোর সময় সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটি থেকে তার ছিঁড়ে পড়ে দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
কসবা থানার ওসি রাজু আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।