এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ নং (বান্দরবান) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাচিংপ্রু জেরী আগামীকাল শুক্রবার রোয়াংছড়ি উপজেলা সফরে আসছেন। ধানের শীষ প্রতীকের প্রচার-প্রচারণা ও ব্যাপক গণসংযোগের অংশ হিসেবে তিনি এই সফর করবেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) স্থানীয় বিএনপি দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন থেকে ধানের শীষ প্রতীকের বরাদ্দপত্র হাতে পাওয়ার পর থেকেই পুরোদমে নির্বাচনী মাঠে নেমেছেন সাচিংপ্রু জেরী। এরই ধারাবাহিকতায় আগামীকাল ২৩ জানুয়ারি (শুক্রবার) তিনি আনুষ্ঠানিকভাবে রোয়াংছড়িতে জনসংযোগ করবেন।
বান্দরবান জেলা তাঁতী দলের সভাপতি ও স্থানীয় বিএনপি নেতা শ্যামল তঞ্চঙ্গ্যা (নাইজ্যাপু) জানান, বৃহস্পতিবার থেকেই অনানুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়েছে। আগামীকাল শুক্রবার সকাল থেকে বিএনপি মনোনীত প্রার্থী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, সাচিংপ্রু জেরী রোয়াংছড়ি উপজেলার ৪নং নোয়াপতং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খক্ষ্যং পাড়া ও ৯নং ওয়ার্ডের থলি পাড়া এবং আলেক্ষ্যং ইউনিয়নের ২নং ওয়ার্ডের মংপ্রু পাড়া, কচ্ছপতলি পাড়া, কচ্ছপতলি বাজার, বেক্ষ্যং পাড়া, গ্রোক্ষ্যং পাড়া, জামাচন্দ্র পাড়া, বিজয় পাড়া ও বেংছড়ি পাড়ায় প্রচারণা চালাবেন। এছাড়া দিনের শেষ ভাগে তিনি রোয়াংছড়ি উপজেলা সদর এলাকায় জনসংযোগ ও পথসভা করবেন বলে কথা রয়েছে।
এদিকে, ধানের শীষের প্রার্থীর এই সফরকে কেন্দ্র করে রোয়াংছড়ি উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রার্থীর আগমন সফল করতে এবং নির্বাচনী কার্যক্রম জোরদার করতে স্থানীয় সাংগঠনিক কার্যক্রমেও নতুন গতির সঞ্চার হয়েছে।
সেপ্টেম্বর ২৫, ২০২৫
জুলাই ২১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ৬ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৬ আগস্ট, ২০২৬
জাতীয় | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।