এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া কালীবাড়ী বাজারে এক হিন্দু নারীকে প্রকাশ্যে এলোপাতাড়ি মারধরের অভিযোগ উঠেছে। একই সঙ্গে ধর্মের ‘বাবা’ পরিচয়কে পুঁজি করে ওই নারীর একটি পুকুর ও নগদ টাকা আত্মসাৎ করার অভিযোগও করা হয়েছে।
ভুক্তভোগী নারীর নাম তাপসী মালো (৪২)। তিনি লস্করদিয়া মালোপাড়া এলাকার বাসিন্দা। তার স্বামী অমল মালো (৪৮)। তাদের তিন কন্যাসন্তান রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি দেলো খাঁ (৬০), পিতা মৃত হামিদ খাঁ, বাড়ি নগরকান্দা উপজেলার শাকপালদিয়া এলাকায়। স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগের সঙ্গে জড়িত এবং সুদের কারবারের সঙ্গে সংশ্লিষ্ট বলেও জানা গেছে।
ঘটনাটি ঘটে বুধবার বিকেল আনুমানিক ৪টার দিকে। তাপসী মালো লস্করদিয়া কালীবাড়ী বাজারে গেলে অভিযুক্ত দেলো খাঁ পেছন দিক থেকে এসে তাকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ করা হয়।
ভুক্তভোগী তাপসী মালো অভিযোগ করে বলেন,
“আমি গরিব মানুষ। দীর্ঘদিন ধরে দেলো খাঁ নানা প্রলোভন দেখিয়ে আমার কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিয়েছে। পাওনা টাকা ফেরত চাইলে সে আমাকে অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর জন্য কুপ্রস্তাব দেয়। আমি তার প্রস্তাবে রাজি না হওয়ায় সে আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। আজ বাজারে পেয়ে আমাকে মারধর করেছে।”
ভুক্তভোগীর মা জানান, আমার জামাই কাজের প্রয়োজনে বাইরে গেলে আমি মেয়ের বাড়িতে গিয়ে থাকি। এতে ক্ষিপ্ত হয়ে দেলো খাঁ আমার ছেলেকে হুমকি দেয় আমি থাকলে সে ওই বাড়িতে আসতে পারবে না। এর আগেও নানা ভাবে ভয়ভীতি দেখানো হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অভিযুক্ত দেলো খাঁ দীর্ঘদিন ধরে তাপসী মালোর বাড়িতে যাতায়াত করতেন এবং দু’জন একসঙ্গে ব্যবসাও করতেন। তবে তাদের মধ্যে বাবা-মেয়ের সম্পর্কের বাইরে অন্য কোনো সম্পর্ক ছিল কিনা এ বিষয়ে স্থানীয়দের কেউ নিশ্চিত করে বলতে পারেননি।
এদিকে অভিযোগ উঠেছে, ভুক্তভোগী নারী হিন্দু ধর্মাবলম্বী এবং অভিযুক্ত ব্যক্তি মুসলিম হওয়ায় ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টাও করা হচ্ছে। পাশাপাশি ধর্মের ‘মেয়ে’ পরিচয় ব্যবহার করে তাপসী মালোর একটি পুকুর ও নগদ টাকা আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত দেলো খাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি তাপসী মালোকে মেয়ের মতো ডাকতাম। কয়েকদিন ধরে সে বেপরোয়া চলাফেরা করছে। আমি বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে।
এ ঘটনায় পর ভুক্তভোগীর স্বামী অমল মালো নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রসুল সামদানী আযাদ বলেন, মারধর ও স্পর্শকাতর বিষয় উল্লেখ করে ভিকটিমের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিসেম্বর ৩১, ২০২৫
ফেব্রু ১৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ২২ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।