এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ছবি : সংগৃহীত
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে রাষ্ট্র পরিচালনা কিংবা দেশের স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
আসন্ন জাতীয় নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থী হিসেবে শনিবার (রাত ৯টায়) গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক নুর বলেন, ‘এখানে কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়ার হিসাব নেই। কে কয়টি আসন পেল, তা আমার কাছে মুখ্য নয়। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দেশের মানুষ, ভবিষ্যৎ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করা। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আগামী দিনে বিএনপিকেই রাষ্ট্রক্ষমতায় দেখতে চাই।’
নিজের নির্বাচনী এলাকা নির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘দলের পক্ষ থেকে আমাকে ঢাকার একটি আসন থেকে নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু চরাঞ্চলের মানুষের জন্য কাজ করার আগ্রহ থেকেই আমি পটুয়াখালী-৩ আসনকে বেছে নিয়েছি। অন্তত একবার এই আসন থেকে সংসদ সদস্য হয়ে এলাকার মানুষের অধিকার আদায়ে ভূমিকা রাখতে চাই।’
এ সময় তিনি এই আসনে বিএনপির দীর্ঘদিনের মনোনয়নপ্রত্যাশী শিপলু খান ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। নুর বলেন, ‘তারা দুঃসময়ে দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তবে বিএনপি বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় আমাকে এখানে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে। আমি নির্বাচিত হলে স্থানীয় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়েই এলাকার উন্নয়ন ও সংসদীয় কর্মকাণ্ড পরিচালনা করব।’
মতবিনিময় সভায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতা ইখতিয়ার রহমান কবির, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খানসহ বিএনপি, এর সহযোগী সংগঠন এবং গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বাংলাদেশ | ১৩ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১৩ আগস্ট, ২০২৬
জাতীয় | ১৩ আগস্ট, ২০২৬
সারাদেশ | ১৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।