এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নওগাঁ জেলা বিএনপিতে বিরাজ করছে ব্যাপক উদ্দীপনা। এ উপলক্ষে দলটির নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াত নিশ্চিত করতে নওগাঁ জেলা বিএনপি ভাড়া করেছে ১৫০টি বাস।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, এসব বাসে করে নওগাঁ জেলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। এর মধ্যে নওগাঁ সদর উপজেলা থেকেই ছাড়বে ২৫টি বাস। বাকি ১০টি উপজেলা ও দুটি পৌরসভা থেকে পর্যায়ক্রমে আরও ১২৫টি বাস ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
জানা যায়, বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সদর উপজেলার ২৫টি বাস প্রস্তুত রাখা হবে। অপরদিকে, উপজেলার বাসগুলো সংশ্লিষ্ট পৌরসভা ও ইউনিয়ন পর্যায় থেকে সুবিধাজনক সময়ে ঢাকার উদ্দেশে রওনা দেবে।
এ বিষয়ে নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বলেন, “আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশের মাটিতে পা রাখবেন। এই খবরে নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। দেশের ৩১ দফার রূপকার তারেক রহমানকে স্বাগত জানাতে নওগাঁ জেলা বিএনপি সম্পূর্ণ প্রস্তুত। এরই অংশ হিসেবে ১৫০টি বাসের ব্যবস্থা করা হয়েছে। বাসের পাশাপাশি ট্রেন ও অন্যান্য যানবাহনে করেও বিপুলসংখ্যক নেতাকর্মী ঢাকায় যাবেন।”
নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, “তারেক রহমানকে বরণ করে নিতে আমরা অনেক আগেই প্রস্তুতি শুরু করেছি। নেতাকর্মীদের যাতায়াতের সুবিধার্থে ঢাকা কোচসহ বিভিন্ন বাস ভাড়া করা হয়েছে। প্রতিটি বাসে ৬০ থেকে ৬৫ জন করে যেতে পারবেন। আমাদের হিসাব অনুযায়ী কয়েক হাজার নেতাকর্মী নওগাঁ থেকে ঢাকায় যাবেন।”
তিনি আরও বলেন, “নওগাঁর মানুষ তারেক রহমানকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। একই সঙ্গে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো সন্দেহভাজন ব্যক্তিকে দেখলে তার পরিচয় সংরক্ষণ ও সতর্ক নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে নওগাঁ জেলা বিএনপির এই প্রস্তুতি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।