এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ফরিদপুর-৪ আসনে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্লা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় সদরপুর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র ক্রয় করেন। এ সময় তিনি সরকারি কোষাগারে নির্ধারিত জামানত জমা দিয়ে প্রাথমিক আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেন।
মনোনয়নপত্র ক্রয়ের সময় বাংলাদেশ খেলাফত মজলিসের সদরপুরসহ আশপাশের উপজেলার বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে নির্বাচন অফিস প্রাঙ্গণে প্রাণচাঞ্চল্য দেখা যায়।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্লা। তিনি বলেন, “ইনসাফ কায়েম ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্য নিয়েই আমরা নির্বাচনের প্রাথমিক ধাপ সম্পন্ন করেছি। দুর্নীতি ও বৈষম্য দূর করে জনগণের কল্যাণে কাজ করাই আমাদের মূল অঙ্গীকার। ইনশাআল্লাহ, ফরিদপুর-৪ আসনের জনগণ এবার বাংলাদেশ খেলাফত মজলিসের ওপর আস্থা রাখবেন।”
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী, সদরপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতি মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালিউল্লাহ, সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক মুফতি মামুনুর রশিদ, চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতি জাকারিয়াসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্লা ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নিজের অবস্থান জানান দিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।