এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন সে উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলা বিএনপি স্বাগত জানিয়ে বিশাল আনন্দ মিছিল করেছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় আত্রাই উপজেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গ- সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা অংশ নেন।
তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট বলেন, তারেক রহমান বাংলাদেশের কোটি কোটি মানুষের আস্থার প্রতীক। তিনি বিদেশের মাটিতে থেকেও যেভাবে দলকে সুসংগঠিত করেছেন এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তা অনন্য। তাঁর দেশে আগমনের মাধ্যমে বিএনপির রাজনীতিতে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হবে। আমরা তাঁকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন জানান, তারেক রহমান আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তাঁর আগমনে দেশে শান্তি ও সমৃদ্ধির ধারা আরও বেগবান হবে। আমরা বিশ্বাস করি, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ একটি সুন্দর ও সমৃদ্ধ আগামীর পথে এগিয়ে যাবে। আত্রাই উপজেলা বিএনপি তাঁর হাতকে শক্তিশালী করতে সর্বদা ঐক্যবদ্ধ।
উক্ত স্বাগতিক ও আনন্দ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মো. আকরাম হোসেন সরদার ও ফারুক বকস্, আত্রাই উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার ও নিয়ামত আলী বাবু, মো. কামরুল হাসান সাগর ও মো. আবু বক্কর সিদ্দিক, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন তরফদার, ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক মো. লুৎফর রহমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. আজাদ আলী প্রাং, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, যুগ্ম-আহবায়ক আশরাফুল ইসলাম লিটন, কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আইয়ুব আলীসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মীবৃন্দ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।