এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জয়পুরহাটের আক্কেলপুরে লাইসেন্সবিহীনভাবে মাদক বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদের একটি কারখানা থেকে ২৪৯ লিটার মদসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (২০ জুন) রাত ৯টার দিকে আক্কেলপুর রেল স্টেশন রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন—দেবপাড়া এলাকার মৃত অমূল্য রতন মন্ডলের ছেলে রাজু মন্ডল (৫০), সরদারপাড়ার মৃত তজিবুর রহমানের ছেলে মফিজুল ইসলাম (৪০) এবং শান্তনগর এলাকার মৃত গৌড় চন্দ্রের ছেলে সুজন কুমার (৩৫)।
অভিযানকালে মদের পাশাপাশি নগদ ৩ হাজার ৭৫০ টাকা এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
জয়পুরহাট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তৌফিক-ই-এলাহী জানান, “অভিযুক্তরা দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়া মাদক প্রস্তুত ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। এমনকি তারা স্কুলগামী ছাত্রদের কাছেও মাদক বিক্রি করতেন।” তিনি আরও বলেন, “সেনাবাহিনীর এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে গোপনে চোলাই মদ তৈরি করে বিভিন্ন এলাকার মাদকসেবীদের কাছে সরবরাহ করতেন। বিশেষ করে উঠতি বয়সী ছাত্রদের মধ্যে মাদকের বিস্তার ছিল উদ্বেগজনক।
অভিযানে আটক তিনজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বরিশাল | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।