সিরাজদিখানে নিউ পিপল’স ডায়াগনস্টিকের ফ্রি মেডিকেল ক্যাম্প

এমএ কাইয়ুম, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
১ আগস্ট, ২০২৫ ৩:২৩ পিএম
শেয়ার করুন:
সিরাজদিখানে নিউ পিপল’স ডায়াগনস্টিকের ফ্রি মেডিকেল ক্যাম্প

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বেসরকারি প্রতিষ্ঠান নিউ পিপল’স ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টার-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শুক্রবার (০১ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষীবিলাস কালীমন্দির প্রাঙ্গণে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ রোগীকে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা রোগ নির্ণয়ের পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ, মেডিসিন ও ফিজিওথেরাপি সেবা সামগ্রী প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন লক্ষীবিলাস কালীমন্দিরের সভাপতি পরেশ মণ্ডল, স্থানীয় ইউপি সদস্য অমল মণ্ডল, সুধীর মণ্ডল, নিউ পিপল’স ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টার-এর কর্মকর্তা বিকাশ খান, লোকনাথ সাহা, নয়ন মণ্ডল প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।