এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ৮ জন নবীন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদানের উদ্যোগ নিয়েছে ‘ঝিকুট ফাউন্ডেশন’।
আগামী ২৫ জুলাই (শুক্রবার) সকাল ৯টায় সিরাজদিখান উপজেলা অডিটোরিয়ামে জমকালো আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
সংগঠনটির সভাপতি, জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিনা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন: অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, রবীন্দ্র গবেষক ও শিক্ষক, নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, মেজর সিফাতুল আলম, উপদেষ্টা, ঝিকুট ফাউন্ডেশন (বাংলাদেশ সেনাবাহিনী), অন্যান্য গুণীজন ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন ঝিকুট ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্রমপুর পরিবারের সাবেক সভাপতি আতিকুর রহমান নয়ন।
ঝিকুট ফাউন্ডেশনের উল্লেখযোগ্য কার্যক্রম: ফসলি জমি রক্ষায় ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন, ‘সাহিত্য সমাজে সমকালীন বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভা, মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি ফ্লাইট লে. জামাল উদ্দিন চৌধুরীর স্মরণসভা, ‘ঝিকুটপত্র’ ম্যাগাজিন ও অনলাইন পোর্টাল, শিক্ষাবৃত্তি প্রদান, এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্তদের সংবর্ধনা, বিসিএস উত্তীর্ণদের সংবর্ধনা, শিক্ষা সেমিনার ও গুণীজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।
এই সংবর্ধনা অনুষ্ঠান শুধু উৎসাহ নয়, সমাজে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতেও অনুকরণীয় ভূমিকা রাখবে বলে আশাবাদী আয়োজকরা।
ডিসেম্বর ২৮, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ২৩ জুন, ২০২৬
কুমিল্লা | ২৩ জুন, ২০২৬
মাদারীপুর | ২৩ জুন, ২০২৬
বান্দরবান | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।