সালথায় ‘অপারেশন ডেভিল হান্ট’: কৃষকলীগ নেতা হারুন ফকির গ্রেপ্তার

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
২৬ মে, ২০২৫ ৬:৩২ পিএম
শেয়ার করুন:
সালথায় ‘অপারেশন ডেভিল হান্ট’: কৃষকলীগ নেতা হারুন ফকির গ্রেপ্তার

ফরিদপুরের সালথা উপজেলায় বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে মো. হারুন ফকির (৫৮) নামে এক কৃষকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার রামকান্তপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও শৈলডুবি গ্রামের মৃত মুনাউল্লাহ ফকিরের ছেলে।

সোমবার (২৬ মে) দুপুর ১টার দিকে সালথার রামকান্তপুর ইউনিয়নের শৈলডুবি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, কৃষকলীগ নেতা হারুন ফকির দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে সহিংস কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ওসি আরও জানান, গ্রেপ্তারের পর হারুন ফকিরের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা এক মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।