এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ। এ সময় গাঁজা বহনকারী একটি পিআপভ্যানও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২২ মে) সকালে সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট তল্লাশির সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালি গ্রামের মোঃ জিল্লুর রহমান (২৮), পিতা মাহবুবুর রহমান, এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার হৃদয় মিয়া (২১), পিতা সেলিম মিয়া।
খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সার্জেন্ট সুজার নেতৃত্বে পুলিশের একটি টহল দল ওই এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় ঢাকা মেট্রো-ন-১৩-৪১২৩ নম্বরের একটি পিআপভ্যানকে গতিবিধি সন্দেহজনক মনে করে থামিয়ে তল্লাশি চালায়।
এ সময় পাঁচটি তুলার বস্তার সঙ্গে রাখা একটি ছোট প্লাস্টিকের বস্তায় পাঁচটি নীল পলিথিনে মোড়ানো মোট ১০ কেজি গাঁজা পাওয়া যায়। উপস্থিত সাক্ষীদের সামনে তাদের আটক এবং পিআপভ্যানটি জব্দ করা হয়।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি মামুন রহমান।
মে ২৩, ২০২৫
এপ্রিল ২০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।