এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আব্দুল আহাদকে (৪২) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মধ্য রাতে জেলা সদরের কোতোয়ালী থানার গজারিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ইমাম ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানীহালা ইউনিয়নের মাঝিয়ালী গ্রামের মৃত শরাফত আলীর ছেলে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের একটি মসজিদের বারান্দায় ওই শিশুকে ধর্ষণ করে মসজিদের ইমাম।
শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইমাম আব্দুল আহাদ শিশুটিকে বাদাম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে মসজিদের বারান্দায় নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকার শুনে তার মা এসে তাকে উদ্ধার করেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোতালেব হোসেন জানান, শিশুটিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ধর্ষণ করার পর অভিযুক্ত ইমাম পালিয়েছিলেন । ইমামকে মধ্য রাতে জেলা সদরের কোতোয়ালী থানার গজারিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনী পক্রিয়া শেষে শীঘ্রই তাকে আদালতে সোপর্দ করা হবে।
নভেম্বর ৮, ২০২৪
আগস্ট ২০, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ১০ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১০ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১০ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১০ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১০ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।