এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে শ্বশুর বাড়ি বেড়াতে এসে লাশ হলো এক যুবক।
নিহত যুবকের নাম মো. মিজানুর রহমান (২৮)। সে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার চরপদ্মবিলা গ্রামের নুরু মোল্যার ছেলে। বিকাল সাড়ে পাঁচটার দিকে বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের রূপাপাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের রাস্তা থেকে তার মৃতদেহ উদ্ধার করে বোয়ালমারী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত মিজানুর রহমান দেড় মাস আগে বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামের মো. মজিবুর মোল্যা ওরফে মজি কানার দ্বিতীয় মেয়েকে বিয়ে করেন। ২০ আগস্ট মঙ্গলবার দুপুরে শ্বশুর বাড়ি দুপুরের খাবার খেয়ে বেলা সাড়ে তিনটার দিকে রূপাপাত বাজারের উদ্দেশ্যে বের হয়ে খুন হয় সে। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয়দের ধারনা শ্বশুরবাড়ির লোকজনের হাতে খুন হতে পারে সে। পুলিশ এখনও হত্যার রহস্য উদঘাটন করতে পারে নাই।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন - খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হবে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সেপ্টেম্বর ২২, ২০২৪
অক্টোবর ২৫, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।