এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের দক্ষিণ উমপারা এলাকায় নবনির্মিত একটি মসজিদকে ঘিরে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ উঠেছে। স্থানীয় মুসল্লীদের দাবি, বাইতুন নূর জামে মসজিদে দান নিয়ে কটূক্তি করেছেন এক ব্যক্তি, যা নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
শুক্রবার (১৩ জুন) বিকেলে সরেজমিনে গিয়ে জানা যায়, এলাকার প্রবীণ মুরব্বিদের সুবিধার্থে এই মসজিদ নির্মাণ করা হচ্ছে। মসজিদ কমিটির সভাপতি শাহ আলম জানান, স্থানীয় যুব সমাজের উদ্যোগে এবং প্রবাসীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতায় মসজিদটি নির্মিত হচ্ছে। তবে সম্প্রতি জয়ধর আলী মাদবরের ছেলে হেলাল মাদবর মসজিদের দান প্রসঙ্গে কটূক্তি করায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
মসজিদের কয়েকজন মুসল্লি অভিযোগ করে বলেন, "হেলাল মাদবর মসজিদে দান করলে সওয়াব নয়, পাপ হবে" — এমন মন্তব্য করেছেন এবং দাতাদের হুমকিও দিয়েছেন। তার এধরনের বক্তব্যে মসজিদের উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি ধর্মীয় অনুভূতিতে গভীরভাবে আঘাত লেগেছে বলেও তারা উল্লেখ করেন। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ মাধ্যমে বিষয়টি তুলে ধরার দাবি জানিয়েছেন।
তবে অভিযুক্ত হেলাল মাদবর সব অভিযোগ অস্বীকার করে বলেন, "আমি এধরনের কোনো কথা বলিনি।"
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আরিফুল ইসলাম লিফটন জানান, "আমি বিষয়টি মীমাংসার জন্য উভয় পক্ষকে বসার কথা বলেছি। তবে তারা জানিয়েছে, নিজেরা আলোচনা করে বিষয়টি সমাধান করবেন।"
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে।
ডিসেম্বর ১৩, ২০২৫
অক্টোবর ৭, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১০ আগস্ট, ২০২৬
ঢালিউড | ১০ আগস্ট, ২০২৬
আইন আদালত | ১০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।