এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগরে যুবদল নেতা আনোয়ার হোসেনের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে জানা যায়, ঘটনাটি সোমবার রাতে ঘটে।
আনোয়ার হোসেন উপজেলার আমগ্রামের আব্দুর রশিদের ছেলে এবং তিনি উপজেলা যুবদলের আহŸায়ক কমিটির সদস্য। তিনি জানান, কৈগাড়ী এলাকায় তিন বিঘা জলার একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। পুকুরে সিং, টেংরা, সিলভার, রুইসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল। মঙ্গলবার বেলা ১১টার দিকে পুকুরে গিয়ে দেখতে পান, পূর্ব বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে। এতে পুকুরের সবগুলো মাছ মরে ভেসে থাকতে দেখা যায়। আনোয়ার হোসেন দাবি করেছেন, এ বিষ প্রয়োগের ফলে তার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এঘটনায় তিনি মঙ্গলবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মসলেম উদ্দীন বসুনিয়া জানান, পুকুরে বিষ প্রয়োগের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তির নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করা হয়েছে। এবিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।