এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর দুই নেতাকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১১ জুন) জেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বহিষ্কৃত দুই নেতা হলেন—পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম এবং বানেশ্বর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর আনোয়ারুল ইসলাম ও রফিকুল ইসলামের বিরুদ্ধে গঠনতান্ত্রিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মো. আবু সাঈদ (চাঁদ), সদস্যসচিব বিশ্বনাথ সরকার ও যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম (মার্শাল)।
আহ্বায়ক আবু সাঈদ চাঁদ সাংবাদিকদের জানান, আনোয়ারুল ইসলাম একজন প্রধান শিক্ষককে বিদ্যালয়ে প্রবেশ করতে বাধা দিয়েছেন। এ ঘটনায় তাঁকে শোকজ করা হয়। তবে তাঁর ব্যাখ্যা গ্রহণযোগ্য না হওয়ায় দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। অপরদিকে, রফিকুল ইসলামের বিরুদ্ধে স্থানীয়ভাবে দুই সেনা সদস্যের বাড়িতে হামলার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে।
জেলা বিএনপি মনে করে, এসব কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে কঠোর সিদ্ধান্ত গ্রহণ অনিবার্য হয়ে উঠেছিল।
জুলাই ১৮, ২০২৫
জুলাই ২, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
বিনোদন | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।