এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ছাত্রলীগের সভাপতি জীবন ইসলাম (২৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে উপজেলার নবাবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। গত ২১ মে বালিয়াকান্দি উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে একাধিক ব্যক্তিকে কুপিয়ে জখম, চেয়ারম্যান প্রার্থীর বাড়ীতে হামলা, হাতুরী পেটাসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত।
২ জুন (রবিবার) সকাল ১১ টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজার থেকে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এলাকাবাসী জানিয়েছেন, বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নবাবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জীবন ইসলামের নেতৃত্বে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদের বাড়ীতে হামলা, সমর্থক সৈয়দ আলী আজমকে কুপিয়ে জখম, হাতুরী পেটা, বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, জীবন ইসলামের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় নিয়মিত মামলা থাকায় রবিবার সকাল ১১ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।