এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে রুমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর আত্মহত্যা খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুমা ওই গ্রামের ইমরান শেখের স্ত্রী।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রুমার স্বামী তাকে তার বাবার বাড়ির লোকজনের সাথে কথা বলতে দিতো না। মাঝে মাঝে এই নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকত এবং তাকে মারধর করত। যার কারণে মঙ্গলবার সকালে রুমা রাগ-অভিমানের বশবর্তী হয়ে তার স্বামীর ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, ওই গৃহবধূ স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছে। খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘরের টিন কেটে ঝুলন্ত লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
সেপ্টেম্বর ১৩, ২০২৫
এপ্রিল ১০, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
শিক্ষা | ৭ আগস্ট, ২০২৬
বিনোদন | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।