এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাওয়া ফরিদপুর সদর উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন মাসুদা বেগম। তিনি এই নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে অংশগ্রহণ করছেন। তিনি শুক্রবার সংক্ষিপ্ত বক্তব্যে ফরিদপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় জানান, নির্বাচনে বিজয়ী হতে পারলে তিনি সাধারণ মানুষের পাশে থাকবেন। তাদের উপকার করার চেষ্টা করবেন। তিনি বলেন আমি আমার প্রত্যাশা অনুযায়ী সবারই প্রত্যাশা পূরণের চেষ্টা করব। বিশেষ করে মহিলাদের যে বরাদ্দ থাকবে,যে কোটা থাকবে তা পূরণ করার চেষ্টা করব। পাশাপাশি দুস্থ অনাথ প্রতিবন্ধীদের পাশে থাকবো। যেহেতু আমি প্রতিবন্ধীদের প্রতিষ্ঠানে প্রায় ২৫ বছর কাজ করেছি। আমার পেশা এবং নেশা একমাত্র সমাজ সেবা। তাই ব্যক্তিগত কোন উন্নয়ন নয়, মানুষের উন্নয়নে কাজ করে যাব এটাই আমার প্রত্যাশা। এছাড়া আমি দুইবার পৌরসভার কমিশনার ছিলাম, সেখানে পৌরসভার কমিশনার থাকা অবস্থায় মানুষের কাজ করেছি। তাই আমি জয়ের ব্যাপারে আশাবাদী। এ সময় ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি শহরে বিভিন্ন এলাকায় নির্বাচনী গণ সংযোগ করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
নওগাঁ | ২৩ জুন, ২০২৬
নোয়াখালী | ২৩ জুন, ২০২৬
কুমিল্লা | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।