এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর বাইপাস সড়কের পাশে মেসার্স জাহিদ মটর্সের স্লিপ প্লান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ এপ্রিল) দুপুর আনুমানিক ২টা ৩৫ মিনিটের দিকে কোতোয়ালি থানাধীন ফরিদপুর বাইপাস সড়ক সংলগ্ন জাহিদ সুপার মার্কেটের পেছনে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমের কারণে স্লিপ প্লান্টের মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। সেখানে থাকা কেমিক্যাল, তৈলাক্ত ও দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।
এ সময় মেশিন বিস্ফোরণে দুইজন শ্রমিক মারাত্মকভাবে দগ্ধ হন। দগ্ধরা হলেন—আল-আমিন (৩৫), পিতা: জয়নাল মোল্লা, গ্রাম: কাইলা ডাঙ্গা, থানা: মহেশপুর, জেলা: ঝিনাইদহ; এবং মো. মোকসেদ (৪০), পিতা: হযরত আলী, গ্রাম: বকুলনগর, থানা: মহেশপুর, জেলা: ঝিনাইদহ।
আহতদের শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডের ফলে আশপাশের দোকানেও ক্ষয়ক্ষতি হয়। আগুনে জাহিদ মটর্সে আনুমানিক ১ কোটি টাকার মালামাল, আয়েশা মটরস-এ ১ থেকে ১.৫ লক্ষ টাকার এবং জাকির হোসেন মিন্টুর ওয়ার্কশপে প্রায় ১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
দগ্ধ দুই শ্রমিক বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
আইন আদালত | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।