এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রাদেবীর রথযাত্রা। শুক্রবার (২৭ জুন) বিকালে উপজেলার বিনোদপুর বাদুরতলা রাধা গোবিন্দ মন্দিরের উদ্যোগে আয়োজিত এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রথযাত্রা উপলক্ষে বাদুরতলা রাধা গোবিন্দ মন্দির থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিনোদপুর বাজার প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন সৌজন সাহা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “রথযাত্রা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের চিরায়ত সংস্কৃতি ও সহাবস্থানের প্রতীক।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রোকনুজ্জামান খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সোহেল খান, নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বায়জিদ হোসেন, বিএনপি নেতা মেজর (অব.) আলী খান, বাকিত আলী বিশ্বাসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং মন্দির কমিটির সদস্যরা।
আলোচনা সভা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করেন প্রধান অতিথি নিতাই রায় চৌধুরী। সনাতন ধর্মাবলম্বীদের এই ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্থানীয় মানুষ উৎসবমুখর পরিবেশে মিলিত হন।
ডিসেম্বর ২৩, ২০২৫
সেপ্টেম্বর ২৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।