এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরা জেলা কারাগারে মাদক মামলায় বন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে পকেটে করে গাঁজা নিয়ে ঢোকার সময় হাতেনাতে আটক হয়েছেন স্বামী। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে মাগুরা জেলা কারাগারের প্রধান প্রবেশদ্বারে (আরপি গেট) এই ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. দবির মোল্লা। তিনি মাগুরা সদর উপজেলার জুইতারা গ্রামের মোতালেব মোল্লার ছেলে।
কারাগার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দবির মোল্লার স্ত্রী তন্বী খাতুন মাদক সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার হয়ে গত ৯ জুন থেকে মাগুরা জেলা কারাগারে বন্দি রয়েছেন। বৃহস্পতিবার সকালে স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে কারাফটকে আসেন দবির মোল্লা। আরপি গেটে দায়িত্বপ্রাপ্ত কারারক্ষী মো. রফিকুল ইসলাম নিয়মানুযায়ী তার দেহ তল্লাশি করেন। তল্লাশির একপর্যায়ে দবির মোল্লার জিন্স প্যান্টের বাম পকেটে সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় আনুমানিক ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বিষয়টি তাৎক্ষণিকভাবে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে জেলা প্রশাসনকে জানানো হয়। পরে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরা কারাফটকে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত দবির মোল্লাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে মাগুরা জেলা কারাগারের জেল সুপার শেখ মো. মহিউদ্দিন হায়দার বলেন, "কারাগারে যেকোনো ধরনের মাদক বা অবৈধ দ্রব্য প্রবেশ রোধে আমরা ‘শূন্য সহনশীলতা’ (জিরো টলারেন্স) নীতি অনুসরণ করছি। কারাগারের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে দর্শনার্থীদের কঠোর তল্লাশি করা হয়। কেউ কারাগারে মাদক বা নিষিদ্ধ সামগ্রী প্রবেশের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
মে ৩০, ২০২৫
সেপ্টেম্বর ৪, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।