এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা, আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগামী ১৬ই জানুয়ারি কর্মী সম্মেলনে মাগুরায় আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে মাগুরা জেলা জামায়াতে ইসলামী।
রবিবার বেলা ১১ টায় প্রেসক্লাব হল রুমে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির, অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমদের পরিচালনায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক এমবি বাকের। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলার সহকারী সেক্রেটারি জনাব আব্দুল গফফার, জনাব অধ্যাপক আশরাফহুসাইন, শ্রমিক কল্যাণ জেলা সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মোহাম্মদ আশিক খান।
অধ্যাপক এমবি বাকের বলেন, জামায়াতে ইসলামীর মাগুরা জেলার স্মরণ কালে বড় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। প্রায় দেড় লক্ষ মানুষের সমাগম হবে ইনশাল্লাহ। সম্মেলন উপলক্ষে মাগুরা জেলায় ৬০ টি পয়েন্টে গেট তৈরি করা হয়। প্রচার হিসেবে মাইকিং এবং লিফলেট বিতরণ করা হয় এবং এই সম্মেলন উপলক্ষে প্রায় ১০ হাজার অমুসলিম উপস্থিত থাকবেন বলে আশা করেন। কর্মী সম্মেলন উপলক্ষে প্রতিটা ইউনিয়ন এবং থানায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তিনি সাংবাদিকদের সর্বোচ্চ সহযোগিতা চেয়েছেন।
সংবাদ সম্মেলনে ছিলেন প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, প্রেসক্লাবের সেক্রেটারি শফিকুল ইসলাম সহ প্রায় ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ২০ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ২০ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২০ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ২০ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।