এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের বেথড়ী গ্রামে এক গৃহবধূ (২১) কে ভ্যান থেকে নামিয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই গৃহবধুর মা বাদী বাদী হয়ে মহম্মদপুর থানায় ৭/৯(৩) নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০( সংশোধিত) ২০২০ অপহরণ পূর্বক গণধর্ষণ করার অপরাধে অভিযুক্ত চারজনের নামে মামলা করেছেন।যার মামলা নং-৯ তারিখ-৮জুন। এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়,গত শুক্রবার রাতে ওই নারী আত্মীয় বাড়ি থেকে পিতার বাড়ি ফেরার পথে-২বছর বয়সী তার শিশু সন্তানকে সঙ্গে নিয়ে আসছিলেন। এক পর্যায়ে পলাশবাড়ীয়া ইউনিয়নের বেথড়ী গ্রামের এলেমের মোড় নামক স্থানে পৌঁছালে ১ নং আসামি সহ অন্যান্য আসামিরা ওই গৃহবধূকে ভ্যান থেকে নামিয়ে তাকে পাশে একটি পাটের ক্ষেতের মধ্যে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এমনকি তার শিশু সন্তানকে ছিনিয়ে নিয়ে হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে তারা। অভিযুক্তরা হচ্ছে,,আপন মোল্লা-( ২৫), হায়াতুল-(২০),নয়ন কাজী-(২২),,নয়ন-(২৮)। এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ বোরহান উল ইসলাম জানান,৮ জুন এ নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং সে আদালতে ২২-ধরায় জবানবন্দি প্রদান করেছে। আসামিদের আটকের চেষ্টা অব্যাহত আছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২০ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।