এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে ডুমাইন রাম লাল উচ্চ বিদ্যালয় মাঠে এই পুনর্মিলনী আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরাম হোসেন খান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম। তিনি বলেন, "দলের প্রতিটি স্তরে ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে আগামী দিনের সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে। ঈদ শুধু আনন্দের নয়, এটা সংহতিরও উৎসব।"
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন ইরান, ফরিদপুর জেলা বিএনপির সহ-সভাপতি আঃ আলীম মানিক, ডুমাইন ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান জেলাল।
এছাড়াও বক্তব্য রাখেন মধুখালী উপজেলা যুবদলের সদস্য সচিব তরিকুল ইসলাম এনামুল, উপজেলা কৃষক দলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, পৌর কৃষক দলের সদস্য সচিব হাবীবুর রহমান হাবীব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সাদ্দাম আরেফিন এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার জাহিদ, হাবীবুর রহমান তারা, বাদশাহ মৃধা, মনিরুজ্জামান মিনার, রাকিবুল ইসলাম, রকিবুল ইসলাম সুমন ও রাকিব মোল্যা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা আগামী দিনের রাজনৈতিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ও সংগঠনের ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
নভেম্বর ৭, ২০২৫
অক্টোবর ১৭, ২০২৫
ডিসেম্বর ১৩, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।