এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের মধুখালী উপজেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মেছড়দিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা যশোরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিশাল বটগাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এ সময় গাছের পাশে ভ্যান নিয়ে বসে থাকা আমিনুল ইসলাম বিদুল (৫৫) বাস ও গাছের মাঝখানে আটকা পড়ে মারাত্মক আহত হন।
খবর পেয়ে মধুখালী ও ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আমিনুলকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বাসটিতে থাকা কমপক্ষে আরও ১৯ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অনেকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
দুর্ঘটনার পর মধুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত যান চলাচল স্বাভাবিক করে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
কুমিল্লা | ১৯ জুন, ২০২৬
ফরিদপুর | ১৯ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।