এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পৃথক দুটি অভিযানে ৫২ বোতল ফেনসিডিল ও ৯৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।
রোববার (১ জুন) সকালে উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী এলাকায় অভিযান চালিয়ে সজীব শেখ (২৭) নামে একজনকে ইয়াবাসহ আটক করা হয়। তিনি মো. শহীদ শেখের ছেলে।
অন্যদিকে, পৌরসদরের নওপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫২ বোতল ফেনসিডিলসহ আব্দুর রাজ্জাক নামের আরেকজনকে আটক করা হয়। তিনি হামেরদী ইউনিয়নের মাধবপুর গ্রামের আয়নাল শেখের ছেলে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ আশরাফ হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
পাবনা | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।