এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় অনুষ্ঠিত হলো আধুনিক, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নকে সামনে রেখে আয়োজিত “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫”। সোমবার (২ জুন) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh (PARTNER) প্রকল্পের আওতায় আয়োজিত কংগ্রেসে অংশগ্রহণ করেন উপজেলার উপকারভোগী কৃষক ও কৃষাণীরা। কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি, ও বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনের ওপর বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ফরিদপুরের উপপরিচালক মোঃ [সম্পূর্ণ নাম অনুপস্থিত]। বক্তব্য দেন মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ শাহাদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) রইচ উদ্দিন। সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলী। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোল্লা আল-মামুন। অনুষ্ঠান তত্ত্বাবধান করেন উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ ইকবাল হোসেন।
অনুষ্ঠানে পার্টনার ফিল্ড স্কুলের উপকারভোগী শিক্ষার্থী কৃষকরাও তাদের অভিজ্ঞতা ভাগাভাগি করেন। বক্তারা বলেন, “কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা এবং ফার্মার্স সার্ভিস সেন্টার চালু করা হয়েছে।”
তাঁরা আরও বলেন, “এ ধরনের কংগ্রেস কৃষকদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম—যেখানে তারা বাস্তবভিত্তিক প্রশিক্ষণ, উদ্ভাবনী কৃষি চর্চা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান।”
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ১২ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।