এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় নারীর অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয়ে স্থানীয় সরকার ও সরকারী কর্মকর্তাদের মাঝে সম্পর্ক স্থাপনের মাধ্যমে নারীর ক্ষমতায়ন বিষয়ক ”উই” প্রকল্পের দক্ষতা উন্নয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার দিন ব্যাপী উপজেলার প্রশিকা উন্নয়ন সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগী নারী,প্রকল্পের পদস্থ কর্মকর্তা ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি গন্যমান্য ব্যাক্তিবৃন্দ উপস্থিত ছিলেন।
ভাঙ্গা নারী সামাজিক এসোসিয়েশনের উদ্যোগে “উলাসী সৃজনী সংঘের বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়ন ও ট্রেইডক্রাপ্ট এক্সচেঞ্জের অর্থায়নে কর্মশালায় নারী সামাজিক এসোসিয়েশনের সদস্যরা অংশগ্রহণ করে। এ প্রকল্পের মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বি এবং দক্ষ করে গড়ে তোলাই এর উদ্যেশ্য। নারীর ক্ষমতায়ন উই প্রকল্পের আওতায় বিভিন্ন পেশায় দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে উঠবে বলে বক্তারা উল্লেখ করেন। নারী সামাজিক এসোসিয়েশনের সভাপতি মাবিয়া সুলতানার সভাপতিত্বে সমিতির সাধারণ সম্পাদক খালেদা বেগমের সঞ্চালনায় উই প্রকল্পের উপজেলা সমন্নয়কারী মোকলেসুর রহমানের সার্বিক তত্তাবধানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা সজল শাখারী,মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ড প্রমুখ । এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য ,প্রকল্পের পদস্থ কর্মকর্তা,কর্মচারী,জনপ্রতিনিধি,সাংবাদিক ও উই প্রকল্পের সদস্য বৃন্দ প্রমুখ।
নভেম্বর ২, ২০২৪
ডিসেম্বর ২২, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।